বন্ধুর দিদির মেয়ের সাথে by Raunak_3 - অধ্যায় ৬৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38716-post-3798804.html#pid3798804

🕰️ Posted on Fri Oct 08 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 236 words / 1 min read

Parent
পরের রাত। আবার ফিরে এসেছে সেই রহস্যময়ী মেয়ে সাদার উপরে কালোর আঁচড়ে। ঘোরের ভেতরে থেকে আগের রাতের মতো ডাইরির পাতা উল্টে যাচ্ছি। পড়তে পড়তে মনে পড়ে গেল আজ দুপুরের কথা। আধো ঘুম আধো জাগরনের ভেতরে মাথার ভেতরে থেকে থেকে সেই মেয়েটা নড়াচড়া করছিল। কে সেই মেয়ে? কি তার পরিচয় জানতেই হবে আমাকে কিন্তু কতটা কি পাবো জানি না ভাবতে ভাবতে চোখ মেলে তাকিয়েছিলাম। ঝাপসা লাগছিল প্রথমে। তারপর আস্তে আস্তে পরিস্কার হয়ে আসছিল চারদিক। আমাকে তাকাতে দেখে পূর্বা মুখ নামিয়ে নিয়ে এসেছে। সারা মুখে মিষ্টি হাসি। চুলে বিলি কাটতে কাটতে বলেছিল ও চুপ করে বসে আছে আর আমি কিনা দিব্বি ওর কোলে মাথা রেখে ঘুমোচ্ছি। এই করতেই কি আমি এসেছি এত দুর থেকে! জানি মোটেও ঠিক নয় ব্যাপারটা কিন্তু কি করবো! কাল রাত জেগে সকাল থেকে মাথা ভার হয়ে ছিল। দুপুরে আমাদের সেই ছায়া ঘেরা কুঞ্জবনে ওর কোলে মাথা রেখে শুয়ে গল্প করছিলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। মুখে হাসি নিয়ে চোখ পিট পিট করে ওর দিকে তাকিয়ে ছিলাম। চোখে চোখে কথা হচ্ছিল আমাদের। গালে আলতো করে আদরের চাপড় দিয়ে মুখটা আরো নামিয়ে নিয়ে এসে ফিসফিস করে বলেছিল খাও। না বললেও খেতাম। আশে পাশে কেউ না থাকলেও এদিক ওদিক তাকিয়ে আমাকে ঢেকে দিয়েছিল ওড়নার আড়ালে। আমার এক হাতে কোমল সেই স্পর্শ, আলতো করে ধরে থেকেছি। ঠোঁট ছুঁয়ে আছে আমার ভীষন প্রিয় সেই ছোট্ট কুঁড়ি। দেখতে না পেলেও জানি ওর চোখে মুখে মাখানো ছিল অনাবিল এক সুখের পরত। ভালো লাগার ছোঁয়া।
Parent