আমি ভালোবাসতে ভালোবাসি !
কিন্তু কাকে বা কি জিনিসকে বাসবো ভালো?
আজ জীবনের এক পর্যায়ে এসে শিখেছি
ভালোবাসা জিনিষটা অতীব কালো !
বৌকে ভালোবাসো খাবে তুমি গালাগালি !
বন্ধু আছে সাথে তাইতো বাড়ে গলাগলি !
ছেলেমেয়ে ? কঠিন পৃথিবী ভাই !
তোমাদের শারীরিক সুখের জন্য
কেন আমাদের জন্ম ভেবে দেখো তাই !
সত্যি করে ভালোবাসা কি ভেবে দেখি এই জীবনে
মায়ের রক্ত নিঃসৃত দুধ আর বাবার
অকুন্ঠ পরিশ্রম, এখন জানছি প্রতিক্ষণে
Dada_of_India