সুমন আর জুমন, দুই আধুনিক চাষী, গরু চাষ করে তারা। সুমন একদিন এসে জুমনকে বলছে, 'দোস্ত, তোর একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী করেছিলি বল তো?' জুমন বললো, 'তারপিন খাইয়েছিলাম।' সুমন ধন্যবাদ জানিয়ে চলে গেলো। হপ্তাখানেক বাদে আবার দুজনের দেখা। সুমনের মুখ কালো। সে গম্ভীর গলায় বললো, 'ইয়ে দোস্ত, তোমার একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী যেন খাইয়েছিলে?' 'তারপিন।' বললো জুমন। সুমন রাগে ফেটে পড়লো, 'আমি আমার গরুটাকে তারপিন খাওয়ানোর পর সেটা মরেই গেছে!' জুমন চমকে উঠলো, 'আরে, কী আশ্চর্য! আমারটাও তো মরে গিয়েছিলো!' ______________________________