দ্বিতীয় মায়ের ভালোবাসা - অধ্যায় ১১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-73767-post-6253263.html#pid6253263

🕰️ Posted on Wed Jul 01 2026 by ✍️ ridro (Profile)

🏷️ Tags:
📖 912 words / 4 min read

Parent
আয়াত তার কথা চালিয়ে যেতে লাগলো। -তো আমি আমার ডান দিকে হাত বাড়িয়ে কোথা থেকে যেন টাওয়েলটা এনে দিলাম। আমাম মেয়েও আমার হাত থেকে সেটা নিয়ে শরীর মুছতে লাগলো। মোছা শেষে পুকুর থেকে উঠে গাছের ঝোপে হারিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়েই ছিলাম। হঠাৎ পায়ে কিছু একটার খোচা খেলাম, সম্ভবত কাকড়া বা এ জাতীয় কিছু হবে, আমি লাফিয়ে পুকুরের পাড়ে উঠে গেলাম। অবাক হয়ে দেখলাম  আমার ডান পায়ের ছোট আঙ্গুল থেকে রক্ত পড়ছে। আমি দ্রুতই পুকুর তেকে উঠতে যাবো, ঘুরে যেতেই পেছনে বাথরুমের দরজার সাথে মাথায় ধাক্কা খেলাম। -মানে! কিসের দরজা? -ভুলে গেলেন? আমি না বাথরুমে হাতমুখ ধুচ্ছিলাম! -ওহ তাই তো! তার পরে কি হলো? - আমি নিজেকে গুছিযে নিতে কিছুটা সময় লাগলো। ভাল করে দেখলাম আমি আমার বাসায় টয়লেটে আছি, হাত মুখ ভেজা। বিষয়টা নিয়ে আমি কিছুটা বিভ্রান্ত হলেও মেয়ের ক্লাস শেষ হয়ে যাবে বলে তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আমার শ্যু জুতোটা পড়ার সময় পায়ে কেমন একটু ব্যাথা লাগছিলো। খেয়াল করলাম না তবে গাড়িতে উঠা পর্যন্ত মনে হলো আমি হাটতে পারছি না। মেয়েকে নিয়ে বাসায় এসে জুতো খুলতে গিয়ে খেয়াল করলাম জুতো রক্তে পুরো মাখামাখি হয়ে গিয়েছে। মেয়ে আমার চোট হলেও তো সবই বুঝতে পারে, দৌড়ে গিয়ে স্যাভলন ক্রিম আর ব্যান্ডেজ নিয়ে এলো। ব্যাথাটা বেম কয়েকতদিন আমাকে ভুগিয়েছে। -এর পরে আরও ঘটেছে? -অনেকবার! সেগুলো বলে আপনাতে আর বিরক্ত করেতে চাই না, তবেিআমি আপনাকে সবকিছুই খুলে বলবো? -হা হা হা হা হা, সব কিছু খুলে বলতে হবে না, মুখ ফুটে বললেই হবে। আমার লেইম জোকসে আযাত কয়েক সেকেন্ড ভ্রু কুচকে রইলো, পরে মুচকি একটা হাসি দিয়ে আবার হাটতে লাগলো। -আপনি এখনো বাচ্চাদের মতে দুষ্টুমি করেন, তাই না? -কই না তো। -ঠিক আছে সমস্যা নেই, কেন জানি না, আপনার সাথে আমার একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। -আসলেই তাই। -জ্বী জনাব, চলুন গাড়ীতে বসে কথা বলি। সন্ধ্যা হয়ে এলো প্রায়। -চলুন। আমি আর আযাত এবার পাশাপাশি এবং বেশ কাছাকাছি হয়ে বসলাম। গাড়ী ছাড়তেই আয়াত আমার কাধে  মাথা এলিয়ে দিলো। -আয়াত... -হুমমমম.... -সত্যি করে বলুন তো, আমরা কোথায় যাচ্ছি? -একটা কাজে... -তা তো বুঝলাম, কিন্তু সেই কাজটা কি? -দেখবে, যাস্ট ওয়েট ডিয়ার। আরও মিনিট বিশেক যাওয়ার পরে গাড়ী একদম গ্রামের কাচা মাটির পথ ধরলো, আমার অবাক লাগলো, ভাড়া গাড়ী এত ক্লিয়ার ভাবে লোকালয়ে যাচ্ছে, কিন্তু তাকে কোন ডিরেকশন দেয়া লাগছে না। খটকা টা শুধু বাড়ছেই। তবুও কিছু জিজ্ঞস না করে চুপ হয়ে থাকলাম। এবার কয়েক কিলোমিটার পথ পেড়িয়ে চারদিকে দেয়াল ঘেড়া একটা পুরাতন দ্বিতল বাসার সামনে গাড়ী থামলো। সন্ধ্যা হয়ে যাওয়ায় গেটের এক পাশের লাইট জ্বলে আছে, অন্য পাশেরটায় কোন লাইট নেই। ড্রাইভার নিজেই নেমে গেইট খুলে দিলো, কোন তালা বা লক দেয়া ছিলো না। গাড়ী গেইটের ভিতরে ঢুকে ঠিক ভবনের নিচতলার বিশাল এক দরজার সামনে থামলো। আর না হরেও পনের ফুট উঁচু হবে দরজাটা। পাঠকদের জ্ঞাতার্থে বলে রখি, আমি কোন প্রকার জমিদার বাড়ী বা পুরাতন আমলের দর্শনীয় বাড়ী বা দালানের সামনে দাড়িয়ে নেই। যদিও দরজাটা বিশাল, তবে তাতে কোন প্রকার কারুকাজ চোখে পড়লো না। তবে হ্যা, দরজার নবটা বেশ  পুরাতন এবং ভিন্ন রকম দেখতে। কেমন যেন একটা মানুষের মত দেখতে কিন্ত মানুষের না এরকম একটা মাথার মত, ড্রাইভার তার হাতের তালুতে মোচড় দিতেই খুলে গেল। আমরাও গাড়ী থেকে নেমে দরজার সামনে দাড়ালাম। এবং আমি এই প্রথম ভালো করে ড্রাইভারের চেহারা দেখতে পেলাম। পিটপিটে চোখ, তার উপরে খুবই পাতলা ভ্রু, কানগুলো খাড়া খাড়া, নাকটা কিছুটা বোচা, মুখের চোয়াল নেই বললেই চলে। ছিপছিপে গড়ন, বয়স পঞ্চাশের আশেপাশেই হবে বলে মনে হচ্ছে। এত দীর্ঘ তিন চার ঘন্টা জার্নিতেও আমি তাকে সেভাবে খেয়াল করিনি কেন ঠিক বুঝতে পারছি না। আমাকে এভাবে ড্রাইভারের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়াত আমার কাধে হাত রাখলো। -কোন সমস্যা সাইফ? -(আমি স্বভাবিক হওয়ার ভান করলাম) না, তেমন কিছু না। একটু অবাক হয়েছি। ( ড্রাইভার গাড়ীতে গিয়ে বসে পার্কিং করতে লাগলো, আর আমরা দুজন ঘরের দিকে ঢুকতে লাগলাম) আপনি কি ড্রাইভারকে আগে থেকেই চিনতেন? -হ্যা, কেন বলো তো! -ওহহ, তাহলে তো সমস্যা নেই, তার মানে সে আগেও এখানে এসছে? -অবশ্যই, না হলে চিনবে কিভাবে/ -আমিও তাই বলি। -চলুন ভিতরে চলুন। বাসায় অনেকগুলো রুম, তবে বেশ পরিষ্কার করে রাখা। জানতে পারলাম এখানে কেয়ারটেকার থাকে, সব গোছগাছ করে রাখে সে। আয়াতের বাবার দিকের প্রপার্টি এটা। আয়াত প্রায়ই আসে এখানে, সে অনুযায়ী তার তাকার পুরো ব্যবস্থা আছে। তবে যে রাতে আয়াত এখানে থাকে সেদিন রাত দশটার মধ্যে সবাই চলে যায়। কেয়ারটেকার শুধু বাড়ির সামনের দিকে গেটের ডান কোনায় একটা রুম আছে, ওখানে থাকে। এভং অস্বস্তির বিষয় হচ্ছে আজকে রাতে আমরাও থাকছি। বিষয়টা আমি প্রথমে শিওর ছিলাম না, কিন্তু যখন আয়াত এসে বললো ”আমি একটু বের হবো, পাশের গ্রামে যাবো একটা সালিশে, আপনি চাইলে যেতে পারেন। এই ঘন্টা খানেকের মধ্যেই ফিরতে পারবো মনে হয়। তবে আজকে ঢাকায় ফেরা টা মনে হচ্ছে হবে না। আপনার কি খুব সমস্যা হয়ে যাবে?” বাসার বাইড়ে আমাকে প্রায়ই থাকতে হয়, তবে অবশ্যই তা বন্ধুদের সাথে। কখনোই এভাবে একজন সদ্য পরিচিত মাঝবয়সী মেয়ে মানুষের সাথে থাকা হবে চিন্তা করিনি। আমার কাছে এই ট্যুরটা কিছুটা থ্রিলিং মনে হচ্ছে। জানিয়ে দিলাম আমার সমস্যা হবে না, বাসায় বলে দিলেই হবে। আমার কথা শুনে তিনি মুচকি একটা হাসি দিয়ে তার রুমে চলে গেলেন। একজন বৃদ্ধা এসে আমাকে আরেকটা রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হতে বললেন। একটা কাঠের আলমারি দেখিয়ে বললেন “ওখানে আপনার জন্য ট্রাউজার, টি-শার্ট রাখা আছে। টাওয়েল আছে, ব্যবহার করতে পারবেন।’ বলে চলে গেলেন। আমি রুমের দরজা আটকে আলমারির দরজা খুলে আমার অবাক হওয়া আরও বেড়ে গেল। সেখানে তোয়ালে, প্যান্ট, ট্রাউজার, টি-শার্ট, এমনকি আন্ডারওয়্যার পর্যন্ত আছে, এবং সেগুলো সবই একদম নতুন, ইনটেক প্যাকিং করে রাখা। তার মানে কি দাড়ায়! আমি যে এখানে আসবো, অথবা আমাকে যে আয়াত নিয়ে আসতে পরেবে- সেই বিষয়টা আয়াত পুরোপুরি নিশ্চিত ছিলেন। এটা কিভাবে সম্ভব? আমার বাবনার পরিধি কিছুটা কমে আসছে। বোথরুমে ঢুকে ভেসিনে আয়নার সামনে দাড়িয়ে মনে হলো আমি আমার ঘরেই আছি, হাত মুখ ভালো করে ধুয়ে আয়নার দিকে তাকালাম। কোথায় আয়না.........
Parent