মরীচিকা ও মোহময়ী - অধ্যায় ৫৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-72560-post-6272950.html#pid6272950

🕰️ Posted on Sun Jul 26 2026 by ✍️ RockyKabir (Profile)

🏷️ Tags:
📖 306 words / 1 min read

Parent
একে একে উত্তর দিচ্ছি। আমি এই গল্পটা adopt করেছি। প্রথম পাঁচটা অধ্যায় আমার লেখা নয়। আমার লেখা শুরু হচ্ছে 6th chapter থেকে।  দেখবে কাহিনীর দ্বিতীয় বা তৃতীয় অধ্যায়ে বিদিশাকে শ্যামলা বর্ণের বলা হয়েছে। আমি সেটা ফর্সা করে নিয়েছি কারণ আমি সেভাবেই বিদিশাকে কল্পনা করেছি। ব্রেকফাস্ট বানানোর বর্ণনাটা খুঁটিয়ে দিয়েছি কারণ ওয়েব সিরিজের মতো লিখতে চেয়েছি। এই গল্পটা পুরোটাই আমার। চেষ্টা করেছি ইতালির পার্টটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিতে এবং যাতে বারবার না আসে সেই চেষ্টা করতে। তাই এখানে ইতালির প্রসঙ্গ খুব কম, যেটুকু না থাকলে নয় সেইটুকু। এই অরুণ আমার তৈরি, অরিজিনাল গল্পের অরুণ নয়। মোহময়ী আর মরীচিকা, শব্দদুটো গল্পে ইতিমধ্যেই অনেকবার এসেছে কিন্তু কোন রিডার এর কারণটা ধরতে পারেনি। তাই বাধ্য হয়ে এবার সরাসরি আনতে হল। হ্যাঁ, অয়নের কলেজ মূলত বড়লোকের ছেলেমেয়েদের জন্য। এটা প্রাইভেট কলেজ, বাস্তবের অশোকা বা অ্যামিটির মতো। তবে ওগুলোর মতো এটা আধুনিক নয়। ব্রিটিশ আমলের কলেজ। স্ট্যানফোর্ডের কথা বলতে পারব না তবে এটা হাভার্ডের আদলে তৈরি নয়। আমি লেখার আগে রীতিমতো রিসার্চ করেছি। হার্ভার্ড মূলত 'কলেজিয়েট সিস্টেমে' চলে, ওখানে প্রতিটি কলেজ স্বায়ত্তশাসিত এবং তাদের নিজস্ব লাইব্রেরি, ডাইনিং হল এবং হোস্টেল (ডর্ম) একই বিল্ডিং কমপ্লেক্সের ভেতরে থাকে। এই লে-আউট খানা 'সেন্ট্রালাইজড জোনিং' পদ্ধতিতে তৈরি। সায়েন্স, আর্টস এসব স্ট্রিমের ডিপার্টমেন্টগুলো একদিকে। এই বিন্যাসটা ভারতের বড় বড় টেকনিক্যাল ও রিসার্চ ইনস্টিটিউটগুলোর সিগনেচার স্টাইল। BHU, IITKGP & BITS-PILANI এর সবকটা ফিচার মিশিয়ে এই ক্যাম্পাসটা বানানো। BHU-তে একদম মাঝখানে ঐতিহ্যবাহী হেরিটেজ বিল্ডিং এবং বিশাল অডিটোরিয়াম (সায়াজি রাও গায়কোয়াড লাইব্রেরি ও হল) আছে। সায়েন্স ও আর্টস ব্লকে বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা বিশাল ব্লক বা টাওয়ার রয়েছে। বোটানিক্যাল গার্ডেন ও লেক: ক্যাম্পাসের ভেতরেই বিশাল বাগান এবং কৃষি খামার রয়েছে। বিটস পিলানিতে গেস্ট হাউস, শপিং কমপ্লেক্স, হেলথ সেন্টার এবং ট্রান্সপোর্ট হাব পাশাপাশি। আইআইটি কেজিপিতে মেইন বিল্ডিং এই কলেজের 'হেরিটেজ ব্লক'-এর মতো গ্র্যান্ড। সেখানেও মূল ক্যাম্পাসের বাইরে রাজীব গান্ধী কলেজ অফ আইপি ল আর বিনোদ গুপ্তা কলেজ অফ ম্যানেজমেন্ট গড়ে উঠেছে।ক্যাম্পাসের দক্ষিণ দিকে লাইন দিয়ে অনেকগুলো ছাত্রাবাস আছে।
Parent