নিষিদ্ধ নগরের পাণ্ডুলিপি (Manuscript of the Forbidden City) - অধ্যায় ২৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-73118-post-6191292.html#pid6191292

🕰️ Posted on Wed Apr 22 2026 by ✍️ Vritra Shahryar (Profile)

🏷️ Tags:
📖 1527 words / 7 min read

Parent
[ আগের অংশের পর থেকে... ] স্টুডিও সেটের স্টেজের ওপর বিশাল এলইডি স্ক্রিনে সোনালী অক্ষরে জ্বলজ্বল করছে— 'SINGHA RAY CONGLOMERATE'। অডিটোরিয়ামের এসি-র ঠান্ডা আর দামী সুগন্ধির মাঝে ব্রিজেশ সিংহ রায় সোফায় এমনভাবে বসে আছেন, যেন তিনি এই শহরের অলিখিত সম্রাট। অনুষ্ঠান প্রায় শেষের মুখে। টক শো-র হোস্ট মাইক্রোফোন হাতে নিয়ে আবেগঘন গলায় বললেন, “স্যার, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। বর্তমানের এই কঠিন বাজারেও আপনি যেভাবে নীতি আর আদর্শ ধরে রেখেছেন, তা অবিশ্বাস্য। আপনি শুধু একজন সফল বিজনেসম্যান নন, আপনার জন্য আজ কত কলেজ চলে! আপনি একইসাথে যেমন ব্যবসায়ী, তেমনি আগামীর ব্যবসায়ী তৈরি করার জন্য আপনার অনেক ইঞ্জিনিয়ারিং আর এমবিএ কলেজ আছে। আপনার চ্যারিটি, আপনার দান আর আপনার দেখানো পথে আজ হাজার হাজার যুবক-যুবতী আলোর মুখ দেখছে। তাই আমাদের মিডিয়া হাউসের পক্ষ থেকে এ বছরের 'Best Ethical Businessman' অ্যাওয়ার্ড আপনার হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত।” করতালিতে ফেটে পড়ল চারপাশ। ব্রিজেশ কিন্তু নিজে উঠলেন না। তিনি মুখে এক দেবতুল্য হাসি এনে ইশারায় মেঘলাকে ডাকলেন। মাইকের সামনে দাঁড়িয়ে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, “ধন্যবাদ। তবে এই সাফল্যের পেছনে আমার চেয়েও বেশি অবদান আমার টিমের। আমি চাই এই বিশেষ অ্যাওয়ার্ডটা আমার নতুন সেক্রেটারি মেঘলাই আমাদের পক্ষ থেকে গ্রহণ করুক। ও আমাদের আগামী প্রজন্মের প্রতিনিধি।” মেঘলা স্তম্ভিত হয়ে গেল। সারা অডিটোরিয়ামের স্পটলাইট আর ক্যামেরার লেন্স এখন তাঁর দিকে। মেঘলা এক মূহুর্তের জন্য নিজের শরীরের দিকে তাকাল—ব্রিজেশ স্যারের দেওয়া সেই স্কিন-টাইট পোশাক, যা তাঁর শরীরের প্রতিটা ভাঁজকে অবাধ্যভাবে ফুটিয়ে তুলেছে। এই অবস্থায় স্টেজে উঠলে আর সেই ছবি যদি নিউজ চ্যানেল বা ইউটিউবে ছড়িয়ে পড়ে, তবে তো সর্বনাশ! বাবা, ভাই সায়ক কিম্বা অরুণ যদি কোনোভাবে দেখে ফেলে, তবে আর রক্ষা নেই। আতঙ্কে মেঘলার বুক ধকধক করতে লাগল। দ্রুত মাথা খাটিয়ে সে ব্যাগ থেকে একটা স্টাইলিশ কালো মাস্ক বের করে মুখে পরে নিল। আজকাল পলিউশন বা ভাইরাসের দোহাই দিয়ে মাস্ক পরাটা খুব স্বাভাবিক, তাই হয়তো কেউ সন্দেহ করবে না। মাস্কটা পরাতে তাঁর মুখটা ঢাকা পড়ল ঠিকই, কিন্তু তাঁর ডাগর চোখ দুটো আর সেই টাইট ড্রেসে মোড়া শরীরটা তখনো মিডিয়ার ফ্ল্যাশলাইটে ঝলসে উঠছিল। মেঘলা যখন কাঁপাকাঁপা পায়ে স্টেজে উঠল, তখন ফ্ল্যাশলাইটের আলো তাঁর শরীরের কালো স্যুটের ওপর পড়ে এক অদ্ভুত জ্যামিতিক সুষমা তৈরি করছিল। সে যখন অ্যাওয়ার্ডটা হাতে নিল, অডিটোরিয়ামের হাজার হাজার মানুষের করতালিতে তাঁর নিজের পরিচয় লুকানোর ভয় আর নতুন পাওয়া সাফল্যের গর্ব—দুটো মিলেমিশে একাকার হয়ে গেল। অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে মেঘলা স্টেজ থেকে নিচে নেমে এসে নীরবের পাশে দাঁড়াল। তাঁর বুকের ধকধকানি তখনো কমেনি, মাস্কের নিচে গরম নিশ্বাসে তাঁর মুখটা ঘেমে উঠছে। অনুষ্ঠান তখন প্রায় শেষের মুখে। ওদিকে স্টেজের ওপর ব্রিজেশ সিংহ রায় হোস্টের দিকে এগিয়ে গেলেন। মুখে সেই কৃত্রিম দেবতুল্য হাসি বজায় রেখে নিচু স্বরে বললেন, “ওয়েল ডান, মিস্টার রঞ্জন... নেক্সট টাইম স্ক্রিপ্টটা এইভাবেই রেখো। শুনতে বেশ ভালো লাগল।” হোস্ট রঞ্জন কপালে জমে থাকা ঘাম মুছে একটা কাঁচুমাচু হাসি দিয়ে ফিসফিস করে বলল, “ইয়েস স্যার... আই হোপ পেমেন্টটা আমার কালকের মধ্যে চলে আসবে।” ব্রিজেশ পকেট থেকে একটা চুরুট বের করতে করতে হালকা হাসলেন। “ডোন্ট ওয়ারি মিস্টার রঞ্জন, পেমেন্ট কাল ঠিক সময়ে পৌঁছে যাবে।” হাসিমুখে ব্রিজেশ স্টেজ থেকে নিচে নেমে এলেন। মেঘলা তখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে, পাশে নীরব সিংহ রায়। ব্রিজেশ নীরবের কাছে গিয়ে তাঁর কাঁধে হাত রাখলেন। নিজের হাতের দামী ঘড়িটার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বললেন, “অনেক লেট হয়ে গেছে... আজ আর পট্টনায়কের সাথে মিটিংটা করা যাবে না।” ব্রিজেশ নীরবের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, “নীরব, আজ ওড়িশার মিনিস্টার প্রতাপ পট্টনায়কের সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল... কিন্তু উনি আজ আর আসতে পারবেন না বলে জানিয়েছেন। যদিও আমাদের প্রজেক্টের ফিউচার এই মিটিংয়ের ওপর ডিপেন্ড করছে, তাও আজ আর সম্ভব নয়। আমাকে এখনই মেঘলাকে নিয়ে এসআরসি টাওয়ার্সে একবার যেতে হবে, কিছু পেপারস গোছানোর আছে। তুমি বরং আজ বাড়ি চলে যাও। আগামীকাল সকালবেলা তোমাকে অহিরাজপুরের উদ্দেশ্যে বেরোতে হবে।” নীরব মাথা নেড়ে শান্ত গলায় বলল, “ওকে বাবা। আই হোপ সব প্রবলেম সলভ হয়ে যাবে। কাল সকালে দেখা হচ্ছে।” ব্রিজেশ এবার মেঘলার দিকে একবার তীক্ষ্ণ নজর দিলেন। মেঘলার সেই টাইট অফিস ড্রেস, মুখে মাস্ক আর হাতে ধরা গোল্ডেন অ্যাওয়ার্ড—সব মিলিয়ে এক বিচিত্র বৈপরীত্য তৈরি হয়েছে। ব্রিজেশ একটা তৃপ্তির হাসি হেসে বললেন, “গুড। আচ্ছা মেঘলা, চলো... এসআরসি টাওয়ারসের কিছু পেপার গুছিয়ে নেবে, তারপর আবার বেরোব আমি। তখন তোমাকে আমি আজ বাড়ি ছেড়ে দেব। পথে যেতে যেতে কাজের কথাগুলো সেরে নেব। তবে আমার একটা পার্সোনাল মিটিং আছে, সেখানে আমাকে একাই যেতে হবে।” নীরব স্টুডিওর এক কোণে দাঁড়িয়ে দেখছিল তাঁর বাবার নতুন সেক্রেটারিকে। মাস্ক পরা থাকলেও মেঘলার ওই আঁটোসাঁটো পোশাক আর শরীরী বিভাজিকা আজ যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছে। অডিটোরিয়ামের চড়া আলোয় মেঘলার সেই অবাধ্য রূপ দেখে নীরবের মতো শান্ত ছেলেও কয়েক মুহূর্তের জন্য পলক ফেলতে ভুলে গিয়েছিল। সত্যিই, এই পোশাকে মেয়েটাকে আজ অসম্ভব লাগছে। নীরব স্টুডিও থেকে বাইরে বেরিয়ে এল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে রক্তনগরীর আকাশে। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে, আর ভিজে পিচের রাস্তায় সেই আলোর প্রতিফলন এক বিষণ্ণ পরিবেশ তৈরি করেছে। নীরব একটা লম্বা শ্বাস নিল। আজ মনটা তাঁর খুব খারাপ। বাবা আজ জোর করে তাঁকে এখানে আসতে বলেছিলেন, না হলে আজ পুরো দিনটা তাঁর অনুশ্রীর সাথে কাটানোর কথা ছিল। অনুশ্রী কোনোদিন কিছু আবদার করে না, কিন্তু আজ সে চেয়েছিল—একটা লাইব্রেরি ডেট। বইয়ের গন্ধ আর নিস্তব্ধতার মাঝে দুজন দুজনের সাথে সময় কাটাবে। অনুশ্রী বলেছিল, আগামীকাল তো সাতদিনের জন্য অহিরাজপুরে যাবে, তাই আজকের দিনটা তাঁর ইচ্ছে ছিল একসাথে সময় কাটানোর। নীরবের নিজের ওপর খুব রাগ হচ্ছে। কেন সে বাবার কথা শুনতে গেল? অনুশ্রীর সেই সহজ-সরল আবদারটা সে পূরণ করতে পারল না। লাইব্রেরি ডেটের সেই প্ল্যানটা ভেস্তে যাওয়ায় অনুশ্রী মুখে কিছু না বললেও, নীরব জানে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। সে ভাবছিল অনুশ্রীর অভিমানী মুখটার কথা, ঠিক তখনই একটা পরিচিত গলা তাঁর ভাবনায় ছেদ টানল। “স্যার, কী ভাবছেন এভাবে দাঁড়িয়ে? চলুন...” নীরব চমকে পাশে তাকিয়ে দেখল তাঁর ড্রাইভার আলম দাঁড়িয়ে আছে। আলমের গলায় একটা হালকা কৌতূহল। নীরব একটা দীর্ঘনিশ্বাস ফেলে নিজের বিষণ্ণতাকে আড়াল করার চেষ্টা করে ছোট করে বলল, “চলো...” গাড়ির দরজা খুলে ভেতরে গিয়ে ধপ করে বসল নীরব। আলম নিঃশব্দে গাড়ি স্টার্ট দিয়ে ভিড় ঠেলে এগিয়ে চলল। জানালার কাঁচের ওপারে দ্রুত পিছিয়ে যাচ্ছে শহরটা, ঠিক যেমনভাবে নীরবের হাত থেকে আজকের দিনটা আর অনুশ্রীর সাথে কাটানো মুহূর্তগুলো পিছিয়ে গেছে। গাড়ির এসির ঠান্ডাতেও নীরবের অস্থিরতা কমছে না।  গাড়ির রিয়ার-ভিউ মিররে আলমের চোখ দুটো স্থির। সে লক্ষ্য করছে পেছনের সিটে বসা নীরব বারবার জানালার বাইরে তাকাচ্ছে আর অস্থিরভাবে হাতের আঙুল মটকাচ্ছে। আলম গলাটা একটু ঝেড়ে খুব সাবধানে জিজ্ঞেস করল, “স্যার, কোনো প্রবলেম হয়েছে? আপনাকে খুব বিরক্ত লাগছে আজ।” নীরব চমকে উঠল। আয়নায় আলমের চোখের দিকে তাকাতেই তাঁর সেই চিরচেনা ইগোটা মাথাচাড়া দিয়ে উঠল। মনে মনে ভাবল, "একজন ড্রাইভার হয়ে আমার মনের অবস্থা নিয়ে প্রশ্ন করার সাহস ও পায় কোত্থেকে?" নীরব গম্ভীর গলায় বলল, “না, তেমন কিছু না। তুমি ড্রাইভ করো।” আসলে মানুষ এমনই হয়। বাবার ওপরের সব রাগ আর বিরক্তিটা সে আলমের ওপর দেখিয়ে দিল। কিন্তু পরক্ষণেই একটা অনুশোচনা (Regret) গ্রাস করল নীরবকে। বেচারা ছেলেটার কী দোষ! নিজের কাজ ঠিকমতো করতে না পেরে ওর ওপর রাগ দেখিয়ে কী লাভ? নীরব শান্ত হতে পারছিলেন না। অনুশ্রীর সেই অভিমানে ভরা শান্ত মুখটা বারবার তাঁর চোখের সামনে ভাসছে। কিছুক্ষণ চুপ থেকে নীরব হুট করেই ইতস্তত করে বলে ফেলল, “আচ্ছা আলম... একটা কথা জিজ্ঞেস করার ছিল।” আলম একটু সজাগ হয়ে বসল। “হ্যাঁ স্যার, বলুন।” নীরব গলার স্বর নিচু করে, জানালার বাইরে তাকিয়েই জিজ্ঞেস করল, “তোমার ওই... মানে যার সাথে তুমি দেখা করতে যাও, তোমার সেই গার্লফ্রেন্ড... সে যদি কোনো কারণে রাগ করে, তাহলে তুমি কীভাবে তাঁর রাগ ভাঙাও?” কথাটা বলেই নীরবের নিজের কান দুটো গরম হয়ে উঠল! একজন ড্রাইভারের কাছে সে প্রেমের টিপস নিচ্ছে? আলম আয়নায় নীরবের অপ্রস্তুত মুখটা দেখে মনে মনে একটা ধূর্ত হাসি হাসল। সে বুঝল বড়লোকের ছেলেটা আজ কোনো ‘ইমোশনাল’ বিপদে পড়েছে। আলম একটু রসিয়ে বলল, “ওরে বাবা! স্যার, মেয়েদের রাগ তো আগ্নেয়গিরি! তবে আমার ক্ষেত্রে কি হয় জানেন স্যার? আমি দামি কোনো উপহার বা টাকা দিতে পারি না, তাই আমি একদম সোজা গিয়ে জড়িয়ে ধরি। আর কানের কাছে গিয়ে কয়েকটা মিঠে কথা বলে দিই। ওতেই অর্ধেক বরফ গলে জল হয়ে যায়।” আলম একটু থেমে আবার বলল, “আসলে স্যার, মেয়েরা তো শুধু দামী জিনিস চায় না, ওরা চায় একটু সময় আর একটু অধিকার। আপনি স্যার ম্যাডামকে একটা দামী নেকলেস বা পারফিউম দিতেই পারেন, কিন্তু তাঁর চেয়েও বড় কথা হলো তাঁর সামনে গিয়ে নিজের ভুলটা মেনে নেওয়া। দেখবেন, ম্যাডাম একদম ঠান্ডা হয়ে যাবেন।” নীরব কোনো উত্তর দিল না। সে আবার আড়চোখে আলমের দিকে তাকাল। একটা সাধারণ ড্রাইভারের জীবনে যে সমাধান এত সহজ, নীরবের রাজকীয় জীবনে সেটা যেন পাহাড় সমান কঠিন। হুট করে নীরবের চোখ গেল রাস্তার ধারের একটা ফুলের দোকানের ওপর। “আলম, গাড়ি দাঁড় করাও!” আলম ব্রেক কষল। নীরব মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে দিয়ে বললেন, “যাও, লাল গোলাপের একটা বড় তোড়া (Bouquet) নিয়ে এসো তো।” আলম মনে মনে হাসল। আবার সেই ফুল! “ওকে স্যার।” সে গাড়ি থেকে বেরিয়ে ঝটপট একটা বড় গোলাপের তোড়া কিনে নিয়ে এল। গাড়িতে ঢুকে নীরবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, “নিন স্যার।” নীরব ফুলের তোড়াটা হাতে নিলেন। সুগন্ধটা নাকে আসতেই মনটা যেন একটু হালকা হলো। তিনি বললেন, “চলো আলম... থ্যাংক ইউ।” গাড়ি আবার নিজের গতিতে চলতে শুরু করল। নীরব ভাবল, ছেলেটা আসলে খারাপ না। খামোখা ওর ওপর রাগ দেখানোটা ঠিক হয়নি। নীরব একটু সহজ হওয়ার জন্য জিজ্ঞেস করল, “আচ্ছা আলম, তোমার পুরো নামটা যেন কী? ইন্টারভিউয়ের সময় বলেছিলে, তারপর ভুলেই গেছি।” আলমের মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল, যা নীরব দেখতে পেল না। সে শান্ত গলায় বলল, “আলম আলি।” নীরব মাথা নাড়ল। “বাঃ, খুব সুন্দর নাম। আর তোমার বাবার নাম কী?” “কাদের আলি,” আলমের উত্তর এল। ঠিক তখনই গাড়িটা ‘সিংহ রায় প্যালেস’-এর মেইন গেট দিয়ে ভেতরে ঢুকল। বিশাল অট্টালিকার সামনে গাড়ি দাঁড়াতেই নীরব নেমে পড়ল। হাতের ফুলের তোড়াটা শক্ত করে ধরে সে আলমের দিকে তাকিয়ে বলল, “এসো আলম। কাল সকালে একদম তাড়াতাড়ি আসবে কিন্তু। এয়ারপোর্টে যেতে হবে।” আলম মাথা ঝুঁকিয়ে সায় দিল। নীরব বাড়ির বিশাল দরজার দিকে এগোতে লাগল। 
Parent