সুন্দর শহরের ঝাপসা আলো - অধ্যায় ৬৮
হ্যাঁ, পাঠক বন্দুরা আমাকে খুব ভালোবাসেন। এমন ভালোবাসা বাস্তব জীবনে কোনদিন পাইনি। সেহেতু আমি তাদের প্রতি কৃতজ্ঞ। পাঠক বন্ধুরা আমায় শ্রদ্ধা করেন। উৎসাহ দেন।পরামর্শ দেন। ভুল ঠিক শুধরে দেন। আবার কেউ অভিমানও করেন আবার শ্রুতিকটু বাক্যও বলে দেন। দিনের শেষে সবাই আমার প্রিয় পাঠক।
আবার সঠিক দৃষ্টিতে দেখতে গেলে আমরা সবাই সবার পাঠক। ওনারা আমার গল্প পড়েন। আমি ওনাদের মন্তব্য। এই সাইট কিন্তু দুজনের মধ্যে কোন বিভেদ রাখেন নি। গল্প এবং মন্তব্যের কোন আলাদা বিভাগ করেন নি। সেহেতু সবাই পাঠকই আমরা। সে ক্ষেত্রে কে কি বলল তা নিয়ে কোন কিছু মনে না করায় শ্রেয়। কেউ ভালবাসবে কেউ মন্দ এই নিয়েই জীবন চলবে। তবে আমাদের নিজের বাক্য দ্বারা কারও মনে আঘাত না লাগে সেই বিষয় নিয়ে সর্বদা চিন্তিত থাকা উচিৎ। এই দ্যাখো না অনেকেই আমাকে নেগেটিভ রেপুটেশন দিয়ে থাকেন। কিন্তু আমি তাদের আর কিছু বলি না। উল্টে তাদের কেও নেগেটিভ রেপুটেশনও দিই না। কেউ আমাকে খারাপ বললে অপরকে খারাপ বলতে হবে? এমন মনোভাব না রাখাই ভালো।
তুমি আমাকে অনেক শ্রদ্ধা করো শুনে খুশি হলাম :)
হ্যাঁ, এখন অন্য থ্রেড ভিজিট করার মতো সময় পাইনা।
তবে কেউ তার লেখা গল্প অথবা থ্রেড ভিজিট করার আমন্ত্রণ জানালে অবশ্যই দেখি,তাদের গল্প পড়ি। নিজের মতামত দিই। তুমিও চাইলে তোমার গল্প পড়ার অনুরোধ জানাতে পারো আমি অবশ্যই পড়বো এবং নিজের মতামত জানাবো।
যাইহোক কোন দুজন মানুষের মধ্যে ঢুকে আমার মন্তব্য করা উচিৎ হয়নি। কারন পুরো বিষয় না জেনে মন্তব্য করা উচিৎ না। প্রমীলা ম্যাডাম আমার গল্পের চরিত্রকে ভালবাসেন এই প্রসঙ্গেই তিনি এবারের কথা গুলো বলেছিলেন সেটা আমার মনে হয়।