বিটারনেস ইজ সুইটার দ্যান হানি-১ (Bitterness is Sweeter than Honey) by Monirul - অধ্যায় ২২
তারপর হঠাৎ করেই পাপিয়া উধাও। ১দিন ২দিন করতে করতে প্রায় ১ মাস হতে চললো পাপিয়ার কোন খবর নেই। ক্লাসেও আসে না, আমার সাথেও কোন যোগাযোগ করলো না। খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। ওর ক্লাসমেটরাও কিছু জানে না। একবার ভাবলাম ওদের বাসায় যাবো কিন্তু পরে চিন্তা করে দেখলাম, সেটা ঠিক হবে না, কি পরিচয় দেবো আমি? তাছাড়া ওদের বাসার ঠিকানাও জানি না আমি। ইনস্টিটিউটের রেকর্ড থেকে দেবে কিনা সেটাও অনিশ্চিত। শেষে অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, কামিনী বৌদি কিছু জানে কিনা খবর নিয়ে দেখতে হবে। যাবো কি যাবো না ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একদিন বিকেলে চলেই গেলাম। পাপিয়া যেভাবে নক করতো ঠিক সেভাবে নক করলাম, বেল বাজালাম না, যাতে পাপিয়ার আন্টি কিছু বুঝতে না পারে। একটু পর টুক করে দরজা খুলে গেল। আমার সামনে সেই পরী কিন্তু তার মুখটা আমাকে দেখে অন্ধকার হয়ে গেল। বুঝলাম, খারাপ খবর আছে। কামিনী বৌদি আমাকে নিয়ে ড্রইং রুমে বসালো। আমি “বৌদি পাপিয়ার কোন খবর জানো?” বলতেই বৌদি ঠোঁটে আঙুল নিয়ে ফিসফিস করে বললো, “শশশশশশ আস্তে, আমার শ্বাশুড়ি জেগে আছে, একটু বসো, ১০ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়বে”।
বৌদি আমাকে বসিয়ে রেখে চলে গেল। প্রায় ২০ মিনিট পরে গরম গরম কচুরি আর চা নিয়ে ফিরলো। আমি খেতে খেতে আবার জানতে চাইলাম। বৌদি বললো, “বলছি, আগে খেয়ে নাও”। আমার খাওয়া হলে বৌদি আমাকে একটা বেশ বড় মোটা খাম এগিয়ে দিল। উপরে আমার নাম লেখা, হাতের লেখাটা পাপিয়ার। আমার বুকের মধ্যে ঢিপঢিপ করতে লাগলো। হঠাৎ কি হলো পাপিয়ার? নিজে দেখা না করে চিঠি দিতে গেল কেন? বৌদি আমার সামনের সোফায় বসলো, বিরস কন্ঠে বললো, “চিঠিটা খোলো, তোমার পাখি তোমায় ফাঁকি দিয়ে উড়ে গেছে”। আমি চিঠিটা খুললাম, অনেক বড় চিঠি, পুরো ঘটনা লেখা। সারমর্ম হলোঃ