মরীচিকা ও মোহময়ী - অধ্যায় ২৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-72560-post-6180408.html#pid6180408

🕰️ Posted on Wed Apr 08 2026 by ✍️ RockyKabir (Profile)

🏷️ Tags:
📖 2909 words / 13 min read

Parent
ঘোষণা :- এটিই এই পর্বের শেষ অধ্যায়। এরপরের পর্বে গল্প কোনদিকে এগোবে সেটা প্ল্যান করার জন্য কমবেশি সপ্তাহ দুয়েক সময় লাগবে। এর মানে ঠিক দুই সপ্তাহ নয়। আপডেট দুসপ্তাহ শেষ হবার দুদিন আগেও আসতে পারে আবার দুদিন পরেও আসতে পারে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব দিতে এবার গল্প বন্ধের প্রসঙ্গে আসছি। কেউ কেউ অনুরোধ করেছেন আমি যেন হঠাৎ করে লেখা বন্ধ করে চলে না যাই। পাঠক হিসেবে এই আশঙ্কা অন্যায্য নয়। এই ফোরামে অনেক ভাল ভাল লেখা অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। তবে অন্য লেখকদের এরকম কাজের দায়িত্ব আমার নয়। তবে এরকম দাবি করছি না যে প্রতি সপ্তাহে আপডেট দেব। দেখুন সবার মতো আমার ফ্যামিলি আছে, জীবনে এমার্জেন্সি আসতে পারে। এসব সামলেই লিখতে হয়। বাকিদের মতো আমিও জানি না যে ভবিষ্যতে কী হবে। আরেকটা কথা হল, বাস্তব জীবনে আমার লেখা ইতিমধ্যেই কিছু জায়গায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে পুজোর আগে আমি এই নিয়ে বেশ ব্যস্ত থাকি। পুজোর আগের একমাস আপডেট আসার চান্স কম। তবে এই লেখালেখির জন্যই পাঠকদের মনের অবস্থা বুঝতে পারি। চেষ্টা করব আপনাদের নিরাশ না করার আর যত তাড়াতাড়ি সম্ভব নতুন পর্ব নিয়ে হাজির হবার। এত অল্পসময়ে আপনারা যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।  সপ্তদশ অধ্যায় প্রিন্সিপাল মিস্টার সান্যালের বিশাল, শীতাতপ নিয়ন্ত্রিত অফিস ঘরে আবহাওয়াটা থমথমে, নিস্তব্ধ। শুধু দেওয়ালের বড় ঘড়িটার সেকেন্ডের কাঁটার টিকটিক আওয়াজটা বাদ দিলে গোটা ঘরটায় আর কোনো শব্দ নেই। এসির ঠান্ডা হাওয়াটা পর্যন্ত একটা অদৃশ্য ভারে স্তব্ধ হয়ে আছে বলে মনে হচ্ছে। ঘরের ঠিক মাঝখানে প্রিন্সিপালের বিশাল মেহগনি ডেস্কের সামনে রাখা দুটো চেয়ারে দুজন বসে আছে। একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে বিক্রম মালহোত্রা। কাল রাতে অয়নের তাণ্ডব যে ওকে কতটা তছনছ করে দিয়ে গেছে, সেটা ওর বিধ্বস্ত চেহারার দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়। ওর ঠোঁটের কোণে আর ফোলা চোয়ালের উপর সাদা ব্যান্ডেজের প্রলেপ। সে এমন অসহায় ভাবে কুঁকড়ে বসে আছে যে তাকে দেখেই যে কোন লোকের মনে সহমর্মিতা তৈরি হতে বাধ্য। বিক্রম এখানে আসার পর থেকে একবারের জন্যও মাথা তুলে তাকায় নি। অন্য চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসে আছেন বিদিশা। কাল রাতের সেই মোহময়ী রূপ আজকে সম্পূর্ণ উধাও। তার চোখমুখ পাথরের মতো শক্ত হলেও তাতে ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখের নিচে হালকা কালি, কাল সারা রাত না ঘুমানোর ফল। আজ তিনি একটা অত্যন্ত সাধারণ, ছাই-রঙা সুতির শাড়ি পরে এসেছেন। বিদিশার মুখে আজকে মেকআপের লেশমাত্র নেই। এমনকী, তার ঠোঁটে লিপস্টিকের সামান্য ছোঁয়াটুকু অনুপস্থিত। তার সমগ্র সত্ত্বা আজ যে দহনে বিদীর্ণ হচ্ছে তার পিছনে দুটো অনুভূতি কাজ করছে, কাল রাতে সবার সামনে নিজের ধুলোয় মিশে যাওয়া সম্মানের জন্য তীব্র মানসিক যন্ত্রণা এবং নিজের ছেলের প্রতি বুক ভর্তি জমাট বাঁধা এক পাহাড়প্রমাণ বিরক্তি। আর, এই দুজনের ঠিক পেছনে, কাঠগড়ায় দাঁড়ানো অপরাধীর মতো দাঁড়িয়ে আছে অয়ন চ্যাটার্জী। অয়নের পরনে কালকের সেই কালো টি-শার্টটাই রয়েছে, যার হাতায় লেগে থাকা বিক্রমের কয়েক ফোঁটা শুকনো রক্তের ছিটে কাল রাতের ঘটনার সাক্ষ্য দিচ্ছে। সে বসেনি, প্রিন্সিপালও তাকে বসতে বলেননি। মাথা নিচু করে ঝুঁকে দাঁড়ানো তো দূরের কথা, অয়ন বরং টানটান হয়ে দাঁড়িয়ে আছে। তার দুই হাত প্যান্টের পকেটে গোঁজা। তার ভাবলেশহীন মুখে কোনরকম ভয়ের ছিটেফোঁটাও নেই। সে শুধু তার মায়ের পিঠের দিকে স্থিরভাবে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরের দমবন্ধ করা নিস্তব্ধতা যখন গুমোট বাতাসটাকে ক্রমশ আরো ভারী করে তুলছিল, ঠিক এমন সময় প্রিন্সিপাল সান্যাল তার চশমাটা খুলে টেবিলে রাখলেন। তার কপালে গভীর চিন্তার ভাঁজ। কাল রাতের ঘটনাটা কলেজের রেপুটেশনের ওপর একটা বড় দাগ ফেলে দিয়েছে। "দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল!" প্রিন্সিপাল সান্যালের ভারী, গম্ভীর গলাটা ঘরের থমথমে নিস্তব্ধ ভাবটা ভেঙে দিল।  "আমাদের কলেজের একটা ঐতিহ্য আছে। কালচারাল ফেস্টের মতো একটা ইভেন্টে, ফ্যাকাল্টি মেম্বারদের সামনে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারারকে এভাবে জানোয়ারের মতো মারধর করেছে! এটা কোনো বস্তি নয়, মিস্টার চ্যাটার্জী!  প্রিন্সিপাল হিসেবে আমার গত পনেরো বছরের কেরিয়ারে ক্যাম্পাসে ফ্যাকাল্টির সামনে এমন জঘন্য হাতাহাতির ঘটনা ঘটেনি।" উত্তরে অয়ন একটা কথাও বলল না। এমনকী সে প্রিন্সিপালের দিকেও তাকাল না। তার দৃষ্টি বিদিশার ওপরেই স্থির হয়ে রইল। প্রিন্সিপাল এবার বিদিশার দিকে ফিরলেন। "মিস গাঙ্গুলি", প্রিন্সিপালের গলায় সম্মানের সুর, কিন্তু তা অত্যন্ত গম্ভীর।  "আমি কাল রাতের ঘটনার রিপোর্ট পেয়েছি। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি ঘটনাস্থলে একদম সামনে ছিলেন। এক্স্যাক্টলি কী হয়েছিল? কে শুরু করেছিল? বিক্রম কি এমন কিছু করেছিল যার জন্য অয়ন এতটা প্রোভোকড হয়ে যায়?" ঘরের বাতাস যেন এক লহমায় ভারী হয়ে গেল। বিক্রম খুব সন্তর্পণে নিজের চোখের কোণ দিয়ে বিদিশার দিকে তাকাল। অয়ন নিজের নিঃশ্বাস আটকে রাখল। এই একটা উত্তর তার আর তার মায়ের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।  মা কি বলবে যে বিক্রম একটা বাজে উদ্দেশ্য নিয়ে তার শরীরে হাত দিয়েছিল?  বিদিশা ধীরে ধীরে মুখ তুলে প্রিন্সিপালের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠল কাল রাতের হাজারটা উৎসুক চোখ, কানের কাছে তাদের সেই ফিসফিসানিগুলো বাজতে শুরু করল। গতকালের রাত তার কাছে এই মুহূর্তে দুঃস্বপ্নের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই তিনি গোটা কলেজে একটা সরস আলোচনার বস্তুতে পরিণত হয়েছেন। তার সম্মান বলে কিছু অবশিষ্ট নেই। এর মূল কারিগর তাঁর নিজের একমাত্র ছেলে। কাল রাতে বিক্রম বাজে ভাবে তার গায়ে হাত দিয়েছিল ঠিকই, কিন্তু, বিদিশার কাছে এই মুহূর্তে অয়নের গুণ্ডার মতো আচরণ তার চেয়ে অনেক বড় অন্যায় আর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল ওর বেপরোয়া আচরণ সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। তার ছেলেকে কী তিনি এই শিক্ষা দিয়ে বড় করেছেন ? শিক্ষিকা হিসাবে তো বটেই মা হিসেবেও আজ বিদিশা প্রচন্ড বিরক্ত এবং অপমানিত বোধ করছেন। অয়নের আচরণ তার নিজস্ব নীতিমালায় আঘাত করেছে। তার বারবার মনে হচ্ছে মা হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। এসমস্ত চিন্তায় কাল সারা রাত তার ঘুম আসেনি। স্থান-কাল-পাত্রর পরোয়া না করে অয়নের এই নৃশংস আক্রমণের কোন যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। ওর এই লাগামছাড়া ক্রোধ যে ভবিষ্যতে আরো বড় বিপর্যয় ঘটাবে না তার নিশ্চয়তা কোথায় ?  না না, নিজের ছেলে হোক বা পরের, অন্যায়টা অন্যায়। অয়ন কাল রাতে মেজাজ হারিয়ে যে কাণ্ড ঘটিয়েছে তার কোন ক্ষমা হয় না। ইমিডিয়েটলি এর রাশ টানা প্রয়োজন। নইলে ভবিষ্যতে ও আরো বড় কোন অঘটন ঘটিয়ে বসবে। এই মুহূর্তে বিক্রমকে নিয়ে তিনি চিন্তা করতে চাইছেন না। তার পুরো ফোকাস এখন অয়নের দিকে। বিদিশা একটা গভীর শ্বাস নিয়ে নীরবতা ভাঙলেন। তার গলার স্বরটা এসির হাওয়ার চেয়েও বেশি শীতল আর রূঢ় শোনাল। "স্যার, ঘটনাটা সম্পূর্ণ একতরফা ছিল। অয়ন চ্যাটার্জী সম্পূর্ণ আনপ্রোভোকডভাবে বিক্রমের ওপর হামলা করেছে।" কথাটা অয়নের বুকের ভেতর একটা বিষাক্ত তীরের মতো এসে বিঁধল ঠিকই, কিন্তু সে এক চুলও নড়ল না। তার নিস্পৃহ মুখে কোনরকম ভাবান্তর দেখা গেল না। বিদিশা অবশ্য থামলেন না, তাঁর কণ্ঠস্বরে ঝরে পড়ল একরাশ বিতৃষ্ণা, তার গলার রূঢ়তা আরও বেড়ে গেল।  "আমার শাড়ির আঁচলটা প্রপসের সাথে আটকে গিয়েছিল। বিক্রম কেবল আমাকে সাহায্য করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই অয়ন কোনো কারণ ছাড়াই বিক্রমের ওপর ঝাঁপিয়ে পড়ে। দিস ইজ পিওর হুলিগানিজম। এর মধ্যে আর অন্য কোনো কারণ নেই।" [b]হুলিগানিজম! গুন্ডামি! আনপ্রোভোকড হামলা! অয়ন নিজের চোখের পলক ফেলল না। তার মায়ের মুখে বিক্রমের ওই কামার্ত লালসাকে 'সাহায্য' হিসেবে আখ্যায়িত হতে দেখে অয়নের মাকে ঘিরে থাকা শেষ অনুভূতিটুকুও পুড়ে ছাই হয়ে গেল। তার মা... তার আদর্শ, সতী মহীয়সী দেবী... আজ একটা লম্পট, সাইকোপ্যাথের সাজানো নিরীহ ইমেজের কাছে বিক্রি হয়ে গেল। নিজের ইগো আর ইমেজকে বাঁচাতে গিয়ে তার মা আজ তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। শুধু তাই নয়, বিক্রমের ওই নোংরা, কামার্ত আচরণকে তার মা 'সাহায্য' বলে আখ্যা দিল! বিশ্বাসঘাতকতা ! চূড়ান্ত বিশ্বাসঘাতকতা ! বিক্রম মাথা নিচু করেই বসে রইল, কিন্তু তার বুকের ভেতরটা তখন উল্লাসে ফেটে পড়ছে। গেম ওভার ! সে জিতে গেছে ! প্রিন্সিপাল সান্যাল একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন।  "থ্যাংক ইউ, মিস গাঙ্গুলি। আপনার এই অনেস্ট স্টেটমেন্টটারই আমার দরকার ছিল। আপনার মতো একজন রেসপেক্টেড ফ্যাকাল্টির সামনে এই ধরনের ঘটনা... আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দিস।" তিনি এবার অত্যন্ত কড়া চোখে অয়নের দিকে তাকালেন। এত বড় অপরাধ করার পরেও অয়নের এই নির্লিপ্ত আচরণে তিনি আরো বেশি ক্রুদ্ধ হয়েছেন। "তুমি একটা শব্দও নিজের ডিফেন্সে বলছ না, কারণ তোমার বলার কিছু নেই। তোমার এই অ্যাটিটিউড প্রমাণ করছে যে তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। আমাদের কলেজে এই ধরনের ক্রিমিনাল বিহেভিয়ার বরদাস্ত করা হয় না।" প্রিন্সিপাল ড্রয়ার থেকে একটা প্যাড বের করে খসখস করে লিখতে শুরু করলেন। কলমের নিবটা কাগজের ওপর দিয়ে যাওয়ার কর্কশ শব্দটা নিস্তব্ধ ঘরে চাবুকের মতো শোনাল। "অয়ন চ্যাটার্জী, আই অ্যাম সাসপেন্ডিং ইউ ফ্রম দিস কলেজ উইথ ইমিডিয়েট এফেক্ট। একটা এনকোয়ারি কমিটি বসবে আর তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে তোমার রাস্টিকেশনের ডিসিশন নেওয়া হবে। নাউ, গেট আউট অফ মাই অফিস ! আপনারা সবাই আসতে পারেন।" প্রিন্সিপালের কথাগুলোর বিরুদ্ধে অয়ন কোনরকম প্রতিক্রিয়া দেখাল না। তার শরীরের রেখায় বিন্দুমাত্র অস্থিরতা ফুটে উঠল না, চোখের পাতা একবারের জন্যও কাঁপল না। ক্ষমা চাওয়া বা প্রতিবাদের কোন চেষ্টাই সে করল না। সে অত্যন্ত ধীরেসুস্থে, ঠিক একটা যন্ত্রের মতো ঘুরে দাঁড়াল। একবারের জন্যও বিদিশা বা বিক্রমের দিকে ফিরে না তাকিয়ে সোজা হেঁটে নিঃশব্দে প্রিন্সিপালের ঘরের দরজা ঠেলে বাইরে করিডোরে বেরিয়ে গেল। বিদিশাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে ক্লান্তি আর অবসাদের চিহ্ন। তিনি বিক্রমের দিকে একবার তাকিয়ে যথাসম্ভব স্বাভাবিক গলায় বললেন, "তুমি মেডিকেল রুমে গিয়ে রেস্ট নাও, বিক্রম।" তারপর তিনিও নিজের পার্সটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। বিশাল করিডোরটা একদম ফাঁকা। অয়ন সামনের দিকে হেঁটে যাচ্ছে। সে ইতিমধ্যেই বেশ কিছুটা দূরে চলে গিয়েছে। ঘর থেকে বেরিয়ে বিদিশা কয়েক সেকেন্ড শুধু অয়নের ঋজু, নির্বিকার পিঠটার দিকে একভাবে তাকিয়ে রইলেন। এত বড় একটা সিদ্ধান্ত শোনার পরেও ওর কাঁধ দুটো বিন্দুমাত্র নুইয়ে পড়েনি। ওর চলার ভঙ্গির মধ্যে কোনরকম ঝুঁকে পড়া ভাব নেই, বরং ও মাথা উঁচু করে দৃঢ়ভঙ্গিতে সামনের দিকে হেঁটে যাচ্ছে।  বিদিশা খুব সচেতনভাবেই অয়নের যাত্রাপথের ঠিক উল্টোদিকে ঘুরে দাঁড়ালেন। তারপর সম্পূর্ণ উল্টোদিকের করিডোর ধরে নিজের ম্যাথস ডিপার্টমেন্টের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। তাঁর হাই-হিলের খটখট শব্দটা মেঝের ওপর প্রতিধ্বনিত হতে লাগল।  মা এবং ছেলে, দুজনে আজ আক্ষরিকভাবেই দুটো আলাদা মেরুর বাসিন্দা হয়ে গেল। অয়ন প্রিন্সিপালের অফিস থেকে বেরিয়ে সোজা হেঁটে গ্রাউন্ড ফ্লোরের নির্জন বয়েজ ওয়াশরুমে চলে এল। ভেতরে কেউ নেই, শুধু ওপরের ভেন্টিলেটর দিয়ে আসা এক চিলতে রোদ আর ন্যাপথলিনের কড়া গন্ধ বাতাসটাকে ভারী করে তুলেছে। সে বেসিনের সামনে গিয়ে দাঁড়াল। তার দুহাত প্যান্টের পকেটে এখনো শক্ত মুঠো পাকানো, নখগুলো তালুতে বসে গিয়ে চামড়া ফুঁড়ে রক্ত বার করার উপক্রম। সে ট্যাপটা ফুল স্পিডে খুলে দিল। ঠান্ডা জলের তোড়ে বেসিনের শ্বেতপাথরে একটা কর্কশ শব্দ হলো। অয়ন দুই হাত ভরে জল নিয়ে নিজের মুখে সজোরে ঝাপটা দিল। একবার, দুবার, তিনবার...  কিন্তু ঠাণ্ডা জলের তীব্র ঝাপটাগুলোও ওর মনের ভেতরের উত্তাপকে এতটুকু কমাতে পারল না। জলের ফোঁটাগুলো ওর চুল বেয়ে, কপাল বেয়ে, গাল বেয়ে বেসিনে ঝরে পড়তে লাগল, ঠিক যেন স্বচ্ছ কাচের টুকরো। সে ধীরে ধীরে মুখ তুলে আয়নার দিকে তাকাল।  আয়নায় ভেসে থাকা মুখটা ওর, কিন্তু চাউনিটা অচেনা। এতক্ষণ প্রিন্সিপালের অফিসে যে নির্লিপ্ত মুখে, নির্বিকার চোখে একটা রোবটের মতো সে এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, তার সাথে এই মুহূর্তে আয়নার ওই জ্বলন্ত চাউনির কোন মিল নেই।  প্রিন্সিপালের অফিসে কত কষ্টে যে সে নিজেকে সামলে রেখেছিল তা কেবল অয়নই জানে। বিদিশা যখন বিক্রমের লোলুপ স্পর্শকে 'সাহায্য' বলে আখ্যা দিচ্ছিলেন, তখন তার প্রতিটি রোমকূপ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল, হাতের পেশিগুলো দপদপ করছিল। ওর ইচ্ছে করছিল এক লাফে ডেস্কটা টপকে গিয়ে ওই শুয়োরের বাচ্চা বিক্রমের টুঁটিটা টিপে ধরে ওর মুখ থেকে ওই হাসিটা চিরদিনের জন্য মুছে দিতে। সেই অমানুষিক আত্মনিয়ন্ত্রণ এই ওয়াশরুমে এসে ভেঙে গেল। "আহ্হ্হ!" এক অসহ্য গর্জন করে অয়ন সজোরে ওয়াশরুমের টাইলস বাঁধানো দেওয়ালে একটা ঘুষি মারল। তারপর সে আবার একটা ঘুষি মারল, তারপর আরেকটা, তারপর আরেকটা। কাল রাতে বিক্রমের হাড়ের সাথে সংঘর্ষে তার হাতের গাঁটগুলো আগেই ছড়ে গিয়েছিল, আজ সেই কাঁচা ক্ষতের ওপর বারবার আঘাত আসায় সেখান থেকে, চামড়া ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এল। কিন্তু অয়নের মুখে ব্যথার কোনো চিহ্ন নেই। ওর মনের ভেতরের যন্ত্রণার কাছে এই শারীরিক ক্ষত তুচ্ছ। বরং এই তীব্র যন্ত্রণা ওকে একটা অদ্ভুত আনন্দ দিচ্ছে। এক ফোঁটা কান্নাও ওর গলা থেকে উঠে আসছে না। ওর চোখে কোনো জল নেই, মুখে কোনো কষ্টের ছাপ নেই, কোনো অসহায়তা নেই। যেটা আছে, সেটা হলো বিক্রমের উপর প্রবল রাগ আর চরম ঘৃণা। এরপর ওর মনের চিন্তা ঘুরে গেল বিক্রমের পাশের চেয়ারে বসে থাকা নারীটির দিকে। সে এতদিন ধরে একটা ভুল ধারণাকে সত্যি বলে আঁকড়ে বসেছিল। ও ভেবেছিল ওর মা একজন দেবী, যাকে বাইরের নোংরা পৃথিবী থেকে আগলে রাখা ছেলে হিসাবে ওর পরম কর্তব্য। কিন্তু আজ ও বুঝতে পারল, ওর জন্মদাত্রী মা কোনো দেবী নয়।  ওর মা আর পাঁচজনের মতোই রক্তমাংসের একজন সাধারণ নারী, যাকে তার ইগো এখন পুরোপুরি অন্ধ করে দিয়েছে। যে নারী নিজের সম্মান আর ইমেজ বাঁচানোর জন্য নিজের ছেলের আত্মত্যাগকে 'গুন্ডামি' বলতে পারে, সেই নারী আর যাই হোক, ওর মা হতে পারে না। অয়ন তার দুই হাত দিয়ে বেসিনের শ্বেতপাথরের কিনারাটা শক্ত করে চেপে ধরল। তার হাতের শিরাগুলো ফুলে উঠল। কপালের রগগুলো দপদপ করছে। ছড়ে যাওয়া রক্তাক্ত হাতের ক্ষত থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা তাজা লাল রক্ত চুঁইয়ে সাদা বেসিনের গায়ে গড়িয়ে পড়ছে, ঠিক যেন সাদা বরফের ওপর কেউ সিঁদুর ছড়িয়ে দিয়েছে। জলের ধারার সাথে মিশে সেই রক্ত গোলাপি হয়ে ড্রেন দিয়ে মিলিয়ে যাচ্ছে। কিন্তু ওর মুখে ব্যথার কোনরকম চিহ্ন নেই। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে একদৃষ্টে তাকিয়ে অয়ন নিজের মনে দুটো প্রতিজ্ঞা করল। প্রথম প্রতিজ্ঞা: আজ থেকে, এই মুহূর্ত থেকে, বিদিশা চ্যাটার্জী থুড়ি বিদিশা গাঙ্গুলি নামক নারীটির সাথে তার সমস্ত সম্পর্ক শেষ। সে নিজে থেকে আর কোনোদিন ওই নারীর ছায়াও মাড়াবে না। সে কী করছে, কার সাথে মিশছে, কার বিছানায় যাচ্ছে, তাতে অয়ন চ্যাটার্জীর কিছু যায় আসে না।  দ্বিতীয় প্রতিজ্ঞা: ও বিক্রম মালহোত্রার সর্বনাশ করবে। এই নামটা মনে আসতেই অয়নের চোখের ধিকিধিকি করে জ্বলতে থাকা আগুনটা দাউদাউ করে একটা লেলিহান শিখায় পরিণত হল। ওই শুয়োরটা কাল রাতে যে খেলাটা শুরু করেছে, সেটা ও শেষ করবে। কলেজ থেকে ওকে বার করে দেবে তো কী হয়েছে ?  ও বিক্রম মালহোত্রার এমন সর্বনাশ করবে, যা দেখে সবাই শিউরে উঠবে। ও বিক্রমকে শুধু মারবে না। ওর বাপের পয়সার দম্ভ, প্রতিপত্তি, অহংকার, সম্মান, সবকিছুকে ও ধুলোয় মিশিয়ে দেবে। বিক্রমের জীবনটাকে ও একটা জীবন্ত নরক বানিয়ে ছাড়বে। অয়ন একটা দীর্ঘ, গভীর শ্বাস নিয়ে সোজা হয়ে দাঁড়াল। মেঝের ওপর পড়ে থাকা নিজের রক্তের ফোঁটাগুলোর দিকে সে একবার তাকালো, তারপর আয়নায় তার প্রতিবিম্বের দিকে শেষবারের মতো তাকিয়ে বিক্রমের সর্বনাশ করার সংকল্প নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এল।   প্রিন্সিপালের অফিস। মিস্টার সান্যাল ল্যাপটপে অয়নের সাসপেনশন লেটারটা টাইপ করছিলেন। এমন সময় দরজায় কয়েকটা ছোট অথচ জোরালো টোকার শব্দ হল। তারপর, অনুমতির তোয়াক্কা না করেই দরজা ঠেলে ঝড়ের বেগে ভেতরে ঢুকলেন ফুটবল টিমের হেড কোচ, মিস্টার সেনগুপ্ত। মানুষটির বয়স পঞ্চাশের কাছাকাছি। তবে তার শক্তপোক্ত চেহারা আর রোদে পোড়া টানটান তামাটে চামড়া দেখে সেটা বোঝার উপায় নেই। তাঁর হাঁটার দৃপ্ত ভঙ্গি আর চোয়ালের শক্ত পেশি দেখলেই বোঝা যায়, মাঠে বা মাঠের বাইরে কোন জায়গাতেই তিনি সহজে হার মানার পাত্র নন।মিলিটারি কমান্ডারের মতো তাঁর এই দাপুটে উপস্থিতি মুহূর্তেই ঘরের থমথমে পরিবেশটাকে আরেক দফা ভারী করে তুলল। "আর ইউ বিজি রাইট নাও, স্যার?" কোচ সেনগুপ্ত সরাসরি প্রিন্সিপালের ডেস্কের সামনে রাখা চেয়ার দুটোর মধ্যে একটায় বসে পড়লেন। তার গলার স্বরে কোন দ্বিধা নেই। প্রিন্সিপাল ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে একটু বিরক্তির স্বরে বললেন, "বলুন মিস্টার সেনগুপ্ত। আমি একটু ব্যস্ত আছি।" "স্যার, আমি শুনলাম আপনি নাকি ফার্স্ট ইয়ারের অয়ন চ্যাটার্জীকে সাসপেন্ড করছেন?" কোচের গলায় কোনো ভনিতা নেই, তিনি সোজা প্রসঙ্গে চলে এলেন। প্রিন্সিপাল এবার চোখ থেকে চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন। "হ্যাঁ, করছি। অ্যান্ড আই অ্যাম শিওর আপনিও জানেন কেন করছি। কাল রাতে সে স্টুডেন্ট কাউন্সিলের একটা ছেলেকে জানোয়ারের মত মারধর করেছে। আমাদের কলেজের একটা রুলস আছে। সেটা আমি একজনের গুণ্ডামির জন্য নষ্ট হতে দিতে পারি না।" "আমি রুলসের সম্মান করি স্যার", কোচ সেনগুপ্ত ডেস্কের ওপর হাত রেখে একটু ঝুঁকলেন।  "কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওই ছেলেটার সাসপেনশন অর্ডারটা আপনি উইথড্র করুন।" প্রিন্সিপাল অবাক হয়ে কোচের দিকে তাকালেন।  "হোয়াট? আপনি বুঝতে পারছেন আপনি কী বলছেন? আমি একটা ক্রিমিনাল অফেন্সকে ইগনোর করব?" কোচ সেনগুপ্ত একটুও ঘাবড়ালেন না। তিনি ডেস্কে চাপ দিয়ে আরও কিছুটা ঝুঁকে এলেন।  "স্যার, ক্রিমিনাল অফেন্স পুলিশ দেখবে। আমি স্পোর্টসের লোক। আমি শুধু জানি, ওই ছেলেটাকে সাসপেন্ড করা মানে কলেজ নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। কোচ হিসেবে আমি শুধু প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি বুঝি। ওকে টিমে রাখুন স্যার, আমি কথা দিচ্ছি সামনের বার ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফিটা আমাদের কলেজে আসবে।" প্রিন্সিপালের চোখেমুখে বিস্ময়ের জায়গায় ফুটে উঠল বিরক্তি। তিনি একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন,  "মিস্টার সেনগুপ্ত, আর ইউ জোকিং? গত পাঁচ বছর ধরে আমাদের কলেজ স্টেট লেভেলেই কিছু করতে পারেনি। আমরা কোনবার কোয়ার্টার ফাইনাল টপকাতে পারিনা। সেখানে আপনি ন্যাশনাল জেতার দিবাস্বপ্ন দেখছেন কীভাবে? স্টেট জিতলে তারপর তো ন্যাশনালে কিছু করার কথা আসছে!" কোচ সেনগুপ্তের মুখে একটা অত্যন্ত আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। "স্টেট নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না স্যার। কারণ স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা অলরেডি আমাদের ঘরেই আসছে।" প্রিন্সিপাল এবার সত্যিই অবাক হলেন। মানুষটার গলার স্বরে একটা অদ্ভুত জোর আছে, "আপনি এত নিশ্চিত হচ্ছেন কীভাবে?" কোচ সেনগুপ্ত সোজা হয়ে দাঁড়ালেন,"কারণ স্যার, অয়ন চ্যাটার্জীর মতো এত গড-গিফটেড প্লেয়ার আমি আমার এই পঁচিশ বছরের ক্যারিয়ারে খুব কমই দেখেছি। ওর স্পিড, ওর ড্রিবলিং, ওর শুটিং, ওর ফোকাস আর সবচেয়ে বড় কথা ওর ন্যাচারাল কিলার ইনস্টিনক্ট। ও যখন মাঠে খেলতে নামে তখন অপনেন্টের উপর রাজত্ব করবে এমন একটা মানসিকতা নিয়েই নামে। ও থাকলে স্টেট চ্যাম্পিয়নশিপ তো আমরা জিতছিই, ন্যাশনালেও আমরা স্ট্রং কন্টেন্ডারদের একজন হয়ে দাঁড়াব।" প্রিন্সিপাল সান্যাল চুপ করে শুনে গেলেন। তার মস্তিষ্ক দ্রুত হিসেব কষতে শুরু করল। স্টেট চ্যাম্পিয়নশিপ তাদের কাছে গত পাঁচবছর ধরে একটা মরীচিকা হয়ে রয়েছে। যদি সত্যিই কলেজ স্টেট চ্যাম্পিয়ন হয়, তবে সেটা একটা বিরাট বড় প্রাপ্তি হবে। মিডিয়ার কভারেজ মিলবে, কলেজের রেপুটেশন বাড়বে, কর্পোরেটদের থেকে স্পনসরশিপ আর ফান্ডিং মেলা সহজ হবে। আর ন্যাশনাল? ন্যাশনাল জেতার কথা তো তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি। ন্যাশনালে যদি টপ ফোরেও পৌঁছানো যায়, তবে সেখান থেকে যে মোটা অঙ্কের প্রাইজমানি আর সরকারি গ্রান্ট আসবে, সেটা কলেজের ব্যালেন্স শিট পালটে দেবে। কিন্তু... "কিন্তু মিস্টার সেনগুপ্ত," প্রিন্সিপাল একটু সন্দিহান গলায় বললেন, "একটা প্লেয়ার যতই ভালো হোক, ফুটবল তো টিম গেম। একা একটা ছেলে আর কী করতে পারে? এটা একটা জুয়া খেলা হয়ে যাচ্ছে না?" কোচ সেনগুপ্ত হাসলেন। "মাঠে ১১ জন প্লেয়ার থাকে স্যার, কিন্তু ম্যাচ জেতানোয় সবচেয়ে বড় ভূমিকা থাকে একজন-দুজনেরই। আর তারাই গোটা টিমের মোরাল চেঞ্জ করে দেয়। আপনি শুধু আমার ওপর ভরসা রাখুন। এটাকে জুয়া নয় বরং একটা হাই-রিটার্ন ইনভেস্টমেন্ট হিসাবে দেখুন স্যার।" প্রিন্সিপাল সান্যাল নিজের চেয়ারে একটু হেলান দিলেন। কয়েক সেকেন্ড ঘরের ভেতর পিন-ড্রপ সাইলেন্স বজায় রইল। শুধু একঘেয়ে এসির শব্দ শোনা যাচ্ছে। অবশেষে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে দিলেন। "ঠিক আছে", প্রিন্সিপাল কড়া গলায় বললেন। "আমি অয়ন চ্যাটার্জীর সাসপেনশন লেটারটা ড্রপ করছি । ব্যাপারটা যাতে শুধুমাত্র একটা 'শো-কজ' নোটিশ আর স্ট্রং ওয়ার্নিং এর উপর দিয়ে মিটে যায়, সেটা আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে সামলে নেব। বিক্রমের দিকটাও আমি ম্যানেজ করে নেব। কিন্তু মিস্টার সেনগুপ্ত..." প্রিন্সিপাল একটু সামনের দিকে ঝুঁকে কোচের চোখে চোখ রাখলেন। "স্টেটের ট্রফিটা আমার চাই। দ্যাটস দা ডিল। আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজেস।" কোচ সেনগুপ্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মুখে তৃপ্তির হাসি, "স্টেটের চিন্তা আপনি মাথা থেকে বের করে দিন স্যার। নিশ্চিত থাকুন, নেক্সট সিজনের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ট্রফিটাও বেঙ্গলে আসছে।"
Parent